Solution
Correct Answer: Option C
- 'বচন' অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে।
- একবচন: যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে।
• উদাহরণ: ডাক্তার রোগী দেখছে। এখানে 'ডাক্তার' বলতে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- মানুষ মরণশীল: এখানে 'মানুষ' বলতে সমগ্র মানবজাতিকে (বহুবচন অর্থে) বোঝানো হয়েছে।
- লোকে বলে: এখানে 'লোকে' বলতে সাধারণ জনসমষ্টি বা অনেক মানুষকে (বহুবচন) বোঝানো হয়েছে।
- বনে বাঘ বাস করে: এখানে 'বাঘ' বলতে বাঘের সমগ্র প্রজাতি বা একাধিক বাঘকে বোঝানো হয়েছে।