কোনটি সমষ্টিবাচক শব্দ নয়?

A নিকর

B নিচয়

C কূল

D দাম

Solution

Correct Answer: Option C

- বাংলায় বহুবচন প্রকাশের জন্য সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাশি, রাজি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই সংস্কৃত ভাষা থেকে আগত।
- 'কূল' শব্দটি সমষ্টিবাচক নয়, এর অর্থ নদীর তীর বা কিনারা। অন্যদিকে 'কুল' (হ্রস্ব-উ কারান্ত) সমষ্টিবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় (যেমন: প্রাণিকুল, কবিকুল)।
• উদাহরণ: কুসুমদাম, তারকানিকর, পুষ্পনিচয়।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- নিকর: এটি একটি সমষ্টিবাচক শব্দ, যা বস্তুর বহুবচনে ব্যবহৃত হয় (যেমন: কমলনিকর)।
- নিচয়: এটিও বস্তুর বহুবচনে ব্যবহৃত সমষ্টিবাচক শব্দ (যেমন: কুসুমনিচয়)।
- দাম: এটি অপ্রাণিবাচক বা বস্তুর বহুবচনে ব্যবহৃত হয় (যেমন: শৈবালদাম, কুসুমদাম)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions