‘পরনিন্দা' শব্দটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?

A সমাসবদ্ধ পদ বলে

B দেশি শব্দ বলে

C তৎসম শব্দ বলে

D বিদেশী শব্দ বলে

Solution

Correct Answer: Option A

যে দুটো সময়ে ‘ণ’ কথা রাখে নাঃ
- আমরা জানি- ‘ণ’ কেবল তৎসম শব্দের বানানেই ব্যবহৃত হয়।
- তৎসম শব্দের কোন কোন জায়গায় কীভাবে ‘ণ’ বসবে, তারও কিছু নিয়ম আছে।
- কিন্তু এমন দুটো জায়গা আছে, যেখানে ‘ণ’ কথা রাখে না। মানে, নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও ‘ন’ হয়। কোন কোন জায়গায়? চলুন, দেখে নেয়া যাক।

নিয়মানুসারে ‘ণ’ হবার কথা থাকলেও হয় না যেখানে:
১. সমাসবদ্ধ শব্দে। সমাসের নিয়মে যে-সব শব্দ তৈরি হয়, সে-সব শব্দে কখনোই ‘ণ’ বসে না।
যেমন: দুর্নীতি। নিয়ম বলছে, রেফ-এর পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে রেফ-এর পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এটি সমাসের নিয়মে তৈরি শব্দ (অব্যয়ীভাব সমাস: মন্দ নীতি = দুর্নীতি)।

আরও উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

২. ত, থ, দ, ধ-এর সঙ্গে যুক্ত হলে কখনোই ‘ণ’ হয় না।
যেমন: গ্রন্থ। নিয়ম বলছে, র-ফলার পরে ‘ণ’ বসে। কিন্তু এ শব্দটিতে র-ফলার পরে ‘ণ’ না বসে ‘ন’ বসেছে। কারণ এখানে ‘ন’-টি যুক্ত হয়েছে ‘থ’-এর সঙ্গে (ন্ + থ)।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১১৬
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-১১৪ ও পরীক্ষা-১১৫ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৮৪
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ৭৯, ৮০, ৮১, ৮২ ও ৮৩ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
• সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions