বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ‘জুলিও কুরি’ পদক প্রদান করেন-
A প্যাগওয়াশ বিশ্ব বিজ্ঞান ও বিশ্ব শান্তি আন্দোলন
B বিশ্ব শান্তি পরিষদ
C আন্তর্জাতিক শান্তি ব্যুরো
D বিশ্ব শান্তি কংগ্রেস
Solution
Correct Answer: Option B
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরি কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে আসছে। ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির স্বপক্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। শান্তি পরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে 'জুলিও কুরি শান্তি পদক' প্রদান করা হয়।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ
১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন