বঙ্গ, বাংলা, বাংলাদেশ— স্থান ও নামের বিবর্তনঃ- ‘বাংলাদেশ’ বলতে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র, ‘বঙ্গ’ বলতে প্রাচীন বাংলার ভৌগোলিক-ঐতিহাসিক ইউনিট বা জনপদ এবং ‘বাংলা’ বা ‘বেঙ্গল’ বলতে একটি ভৌগোলিক একক বা ‘অঞ্চল’ বা ‘ভৌগোলিক সত্তা’কে আমরা বিবেচনায় নিতে পারি।
- ‘বাংলা’ নাম-পরিচয় মূলত ১৯৪৭-পূর্ব সময়, পরিস্থিতি এবং স্থানিক পরিচিতি বোঝাতে ব্যবহৃত হয়। এই ভৌগোলিক-ঐতিহাসিক পরিচিতির আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বর্তমান স্বাধীন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশ এবং ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ও মেঘালয় প্রদেশগুলোর অংশবিশেষ।
- মনে রাখা প্রয়োজন, বাংলার এই আঞ্চলিক ভূখণ্ডেই বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ ঘটেছে।
সোর্সঃ মাধ্যমিক বোর্ড বই - ২০২৪