বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে কত সালে ভর্তি হয়েছিলেন?
A ১৯৪৭ সালে
B ১৯৪৮ সালে
C ১৯৪৯ সালে
D ১৯৪৬ সালে
Solution
Correct Answer: Option A
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। - তিনি ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন। - ১৯৪২ সালে এসএসসি পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান নাম: মাওলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েট-এ ভর্তি হন। - ১৯৪৭ সালে বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকায় চলে আসেন। - ১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। - ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থন দেওয়ায় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।