কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
Correct Answer: Option B
• তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ।
• ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয় ।
• এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ।
• রামরাম বসু রচিত দুটি গ্রন্থ 'রাজা প্রত্যাপাদিত্য চরিত্র' ও 'লিপিমালা' ।
• উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা' ।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থঃ বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি ।
• অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন-চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী ।
• দেবেন্দ্রনাথ ঠাকুর হলেন দ্বারকানাথ ঠাকুরের পুত্র ও রবন্দ্রীনাথ ঠাকুরের পিতা । তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকাশিত হয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions