ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয় কত সালে?

A ১৯৪৭ সালের ১৪ জুলাই

B ১৯৪৭ সালের ২৪ জুলাই

C ১৯৪৭ সালের ০৮ জুলাই

D ১৯৪৭ সালের ১৮ জুলাই

Solution

Correct Answer: Option D

উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয়। তিনি ১৪ ও ১৫ আগস্ট, ১৯৪৭ যথাক্রমে পাকিস্তান ও ভারতের গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
 
- ব্রিটিশ আমলের বাংলা প্রদেশটি পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামের দুটি ভূখন্ডে বিভক্ত হয়। পূর্ব বাংলা পাকিস্তানের এবং পশ্চিম বাংলা ভারতের অংশ হয়।
- ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের অংশ হিসেবে ‘পূর্ব বাংলা’ নামক প্রদেশের জন্ম হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions