১৯৭১ সালে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে প্রেরিত মার্কিন নৌবহর-
A টাস্কফোর্স - ১৭
B টাস্কফোর্স - ৭১
C টাস্কফোর্স - ৭৪
D টাস্কফোর্স - ৭৮
Solution
Correct Answer: Option C
১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানকে রক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে উদ্দেশ্যে টাস্কফোর্স-৭৪ প্রেরণ করে।
মার্কিন সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজের সমন্বয়ে টাস্কফোর্স-৭৪ গঠন করা হয়। এতে ছিলো তৎকালীন সময়ে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ।
কিন্তু ভারত ও সোভিয়েত ইউনিয়নের কঠিন অবস্থানের কারণে তা শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারেনি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো