‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
A কর্তায় সপ্তমী
B কর্মে সপ্তমী
C করণে সপ্তমী
D অপাদানে সপ্তমী
Solution
Correct Answer: Option B
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটি কর্মে সপ্তমী।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা ক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তাকে যার আশ্রয় নিতে হয় তাকেই কর্মকারক বলে। যেমন: ১. ঘোড়া গাড়ি টানে। ২. শাহেদ বই পড়ে। আমরা জানি যে, ক্রিয়াকে 'কী' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। প্রথম উদাহরণটিতে ঘোড়া গাড়িকে আশ্রয় করে টানে। যদি প্রশ্ন করা যায় 'ঘোড়া কী টানে? উত্তর হবে 'গাড়ি'। তাই এখানে গাড়ি হচ্ছে কর্মকারক।
আবার দ্বিতীয় উদাহরণটিতে শাহেদ বইকে আশ্রয় করে পড়ে। তাই এখানে বই হচ্ছে কর্মকারক।
নিচে কর্মকারকের আরও কিছু উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশ গুলো হচ্ছে কর্মকারক। - রিতু বৃষ্টি দেখে। - মামুন ক্রিকট খেলে। - রাইমা ভাত রাঁধে। - রাতুল টেলিভিশন দেখে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)