কোন গ্রন্থটি মালাধর বসু অনূদিত?

A হংসদূত

B বিদ্যাসুন্দর

C নূরনামা

D ভাগবত

Solution

Correct Answer: Option D

- 'ভাগবত' একটি ভক্তিবাদী ধর্মগ্রন্থ, যা হিন্দুদের মহাপুরাণ হিসেবে পরিচিত।
- বিষ্ণুর পূর্ণ অবতার কৃষ্ণের প্রতি গভীর ভক্তিই এ পুরাণের আলোচ্য বিষয়।
- হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনীর মধ্যে বিষ্ণুর ২৪ জন অবতারের কাহিনী ভাগবত পুরাণে লিপিবদ্ধ আছে।
- এটি ১২ খণ্ড ও ৬২০০০ শ্লোকে লিপিবদ্ধ।
- এর রচনাকাল নবম-দশম শতাব্দী।
- এটি 'শ্রীকৃষ্ণবিজয়' (১৪৮০) নামে বাংলায় অনুবাদ করেন মালাধর বসু।
- এ অনুবাদের জন্য রুকনুদ্দিন বরবক শাহ তাকে 'গুণরাজ খান' উপাধি প্রদান করেন।

- বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল কাব্যের আদি কবি কবি কঙ্ক।
- এছাড়াও সাবিরিদ খান, রামপ্রসাদ সেন এ কাব্যের বিখ্যাত কবি।
- আবদুল হাকিম রচিত কাব্য 'নূরনামা'।
- রূপ গোস্বামী রচিত কাব্য 'হংসদূত'।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions