‘অনুধাবন’ সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

A    বিরোধ

B    পশ্চাৎ

C    অতিপ্রান্ত

D    ঈষৎ

Solution

Correct Answer: Option B

'অনুধাবন' শব্দটি একটি অব্যয়ীভাব সমাস
- অব্যয়ীভাব সমাস: অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসের পূর্বপদে অব্যয় এবং পরপদে বিশেষ্য থাকে।
- 'অনুধাবন' পদটির ব্যাসবাক্য হলো 'পশ্চাৎ ধাবন'। এখানে পূর্বপদ 'অনু' অব্যয়টি 'পশ্চাৎ' বা পেছনে অর্থে ব্যবহৃত হয়েছে।
- একই নিয়মে গঠিত আরও কিছু উদাহরণ: পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ তাপ = অনুতাপ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions