'অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না' । -এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে?
A শাক দিয়ে মাছ ঢাকা যায় না ।
B চোরে না শোনে ধর্মের কাহিনি ।
C ধর্মের কল বাতাসে নড়ে
D লাভের গুড় পিঁপড়েয় খায়
Solution
Correct Answer: Option C
- 'ধর্মের কল বাতাসে নড়ে' বা 'ধর্মের ঢাক আপনি বাজে' প্রবাদটির অর্থ হলো পাপ বা অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না, তা প্রাকৃতিক নিয়মেই একসময় প্রকাশিত হয়ে পড়ে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- শাক দিয়ে মাছ ঢাকা যায় না: বড় কোনো ত্রুটি বা অপরাধকে তুচ্ছ কোনো কিছু দিয়ে লুকানোর চেষ্টা করা বৃথা, এমন অর্থে ব্যবহৃত হয়।
- চোরে না শোনে ধর্মের কাহিনি: অসৎ ব্যক্তি বা দুষ্ট লোক ভালো উপদেশ শোনে না বা মানে না।
- লাভের গুড় পিঁপড়েয় খায়: কোনো কাজে অর্জিত লাভ বা মুনাফা নিজের কাজে না লেগে অন্যের ভোগে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন