‘ঠগ বাছতে গাঁ উজাড়’ এর অর্থ কী?
A মন্দ ব্যক্তির মন্দ কর্ম
B ঠগ লোকের সংখ্যা বেশি
C অভাবে স্বভাব নষ্ট
D পছন্দের জিনিস খুঁজতে সবকিছু ত্যাগ
Solution
Correct Answer: Option D
- 'ঠগ বাছতে গাঁ উজাড়' প্রবাদটির অর্থ হলো মাত্রাতিরিক্ত বাছাবাছি করতে গেলে বা পছন্দের জিনিস খুঁজতে সবকিছু ত্যাগ করতে হয়।
- অতিরিক্ত নিখুঁত খুঁজতে গেলে বা ভালো মন্দের বাছাবাছিতে পরিশেষে সবই বাদ পড়ে যায় এবং কিছুই অবশিষ্ট থাকে না।
• উদাহরণ: এত যাচাই করে জিনিস কিনলে শেষ পর্যন্ত কিছুই জুটবে না, একেই বলে ঠগ বাছতে গাঁ উজাড়।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- মন্দ ব্যক্তির মন্দ কর্ম: এর সাথে প্রবাদটির অর্থগত মিল নেই।
- ঠগ লোকের সংখ্যা বেশি: এটি আক্ষরিক অনুবাদ, কিন্তু প্রবাদের অন্তর্নিহিত রূপকার্থ এটি নয়।
- অভাবে স্বভাব নষ্ট: এর অর্থ দারিদ্র্যের কারণে মানুষের ভালো চরিত্র বা নীতিবোধ লোপ পাওয়া।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন