’সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ - এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি ?

A নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার

B উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়

C নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি

D কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস

Solution

Correct Answer: Option D

- 'কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস' প্রবাদটির অর্থ- সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন। অর্থাৎ, উপযুক্ত সময়ে শাসন না করলে বয়স্কালে অবাধ্য হয়ে যায়।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার: যে ব্যক্তির কোনো গুণ নেই অথচ আস্ফালন ও খাওয়ার বেলায় সবার আগে থাকে।
- উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়: কাজের শুরু দেখেই তার ভবিষ্যৎ পরিণতি বুঝতে পারা।
- নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি: এটি একটি গ্রামীণ লোকজ প্রবচন, যার অর্থ এদের মতিগতি পরিবর্তনশীল হওয়ায় সর্বদা সতর্ক থাকতে হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions