প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল?

A দ্বিতীয় চন্দ্রগুপ্ত

B অশোক

C সমুদ্রগুপ্ত

D হর্ষবর্ধন

Solution

Correct Answer: Option A

দ্বিতীয় চন্দ্রগুপ্ত:

- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই গুপ্ত সাম্রাজ্য উন্নতি ও গৌরবের চরম শিখরে পৌঁছেছিল।
- সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের বিস্তারকর্তা বলা যায় তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এই সাম্রাজ্যের সংগঠক বলা চলে।
- তিনি ছিলেন একজন বীরযোদ্ধা ও সুদক্ষ শাসক।
- সামরিক প্রতিভার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতিও তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ।
- বিদ্যোৎসাহী সম্রাট হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
- মহাকবি কালিদাস ছিলেন তাঁর সমকালীন।
- নব-রত্নের বেশ কয়েকজন তাঁর সভা অলংকৃত করতেন।
- তিনি 'বিক্রমাদিত্য' বা 'শক্তির সূর্য' উপাধী গ্রহণ করেন।
- এই উপাধীর কারণে অনেকেই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে 'কিংবদন্তীর বিক্রমাদিত্য' হিসেবে মনে করেন।
- তাঁর রাজত্বকালে চীন দেশের পর্যটক ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন এবং সে সময়ের সমাজ, আইন ও সংস্কৃতির বিবরণ লিপিবদ্ধ করেন।
- শকদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করে তিনি পশ্চিম ভারতের বিশাল অঞ্চলকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
- তাঁর শাসনামলে বাণিজ্য ও নগরায়ণের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়।
- তিনি হিন্দুধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তবে অন্যান্য ধর্মের প্রতিও সহিষ্ণু মনোভাব পোষণ করতেন।
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে গুপ্ত শিল্প, বিশেষত মূর্তিশিল্প ও মুদ্রা নির্মাণ শৈলী সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions