‘বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।’ –বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

A    বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে

B    বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে

C    বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে

D    খ ও গ উভয়ই

Solution

Correct Answer: Option D

- প্রদত্ত বাক্যটিতে বাহুল্য দোষ ঘটেছে।

- 'সমূল' শব্দটির অর্থই হলো 'মূলের সাথে' বা 'মূলসহ' (স + মূল)। তাই 'সমূল' শব্দের সাথে পুনরায় 'সহ' যুক্ত করে 'সমূলসহ' লেখা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। এটি অর্থের পুনরাবৃত্তি বা বাহুল্য দোষ তৈরি করে।

- বাক্যটির শুদ্ধ রূপ হবে দুটি:
১. বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে।
২. বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।

- যেহেতু খ এবং গ উভয় অপশনই শুদ্ধ, তাই সঠিক উত্তর: খ ও গ উভয়ই

অনুরূপ কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্য:
- তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে > তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
- মেয়েটি দারুন সবুদ্ধিমতী > মেয়েটি দারুন বুদ্ধিমতী।
- আজকাল বিদ্বান মহিলার অভাব নেই > আজকাল বিদুষী মহিলার অভাব নেই।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions