কর্মবাচ্যের উদাহরণ কোনটি?
A তা, আপনার কী করা হয়
B দূর থেকে পাহাড় নিচু মনে হয়
C কেমন শীত শীত করছে
D আসামিকে জরিমানা করা হয়েছে
Solution
Correct Answer: Option D
⇒ যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
⇒ কর্মবাচ্যে কর্মপদের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মপদের অনুসারী হয়। মাঝে মাঝে কর্মে দ্বিতীয়া বিভক্তি (কে, রে) যুক্ত হতে পারে।
⇒ 'আসামিকে জরিমানা করা হয়েছে' বাক্যে 'জরিমানা' (কর্ম) প্রাধান্য পেয়েছে এবং কে জরিমানা করেছে (কর্তা) তা বাক্যে উহ্য রয়েছে। যেহেতু কর্মের প্রাধান্য রয়েছে, তাই এটি কর্মবাচ্যের উদাহরণ।
পরীক্ষা – ৮০
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২৮
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
• সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন