'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

A নীঃ+রোগ 

B নিঃ+রোগ 

C নি+রোগ 

D নির+য়োগ  

Solution

Correct Answer: Option B

নিঃ + রোগ = নীরোগ। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী, ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে র-এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় এবং বিসর্গের পূর্বের হ্রস্ব স্বর দীর্ঘ স্বর হয়।
উদাহরণ:
- নিঃ + রস = নীরস
- নিঃ + রব = নীরব
- নিঃ + রোগ = নীরোগ।
'নীরোগ' শব্দটির অর্থ হলো রোগহীন বা সুস্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions