- ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগীয় ভারতে পাঁচটি রাজবংশ শাসন ব্যবস্থা পরিচালনা করে। - দিল্লির তথাকথিত দাস বংশ এই পাঁচটি রাজবংশের অন্যতম। - তরাইনের দ্বিতীয় যুদ্ধে (১১৯২ খ্রি.) জয়লাভকারী মুইজউদ্দিন মুহম্মদ বিন সাম ১২০৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। - মুইজউদ্দিন মুহম্মদ বিন সামের মৃত্যুর পর গিয়াসউদ্দিন মাহমুদ কুতুবউদ্দিন আইবেককে দাসত্ব থেকে মুক্ত করে সনদ ও 'সুলতান' উপাধি প্রদান করেন। - ১২০৬ খ্রিস্টাব্দে সুলতান কুতুবউদ্দিন আইবেকের নেতৃত্বে ভারতে স্বাধীন সুলতানদের শাসনের সূচনা হয়। - কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ইসলামের ইতিহাসে তথাকথিত 'দাস বংশ' নামে পরিচিত। - কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা এবং ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা। - ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের সূচনা ঘটে খ্রিস্টাব্দ ত্রয়োদশ শতকে। - কুতুবউদ্দিন আইবেক দিল্লির প্রথম স্বাধীন সুলতান এবং দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। - দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসউদ্দিন ইলতুৎমিশ। - ইলতুৎমিশ 'বন্দেগান-ই-চেহেলগান' বা 'চল্লিশ চক্র' প্রতিষ্ঠা করেন। - শামসউদ্দিন ইলতুৎমিশ ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন। - শামসউদ্দিন ইলতুৎমিশের শাসনামলে সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়। - কুতুব মিনার ভারতে অবস্থিত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)