It takes two to make a quarrel. এ বাক্যটির বাংলা অনুবাদ কী?

A বিপদ কখনো একা আসে না

B এক মাঘে শীত যায় না

C এক হাতে তালি বাজে না

D নাচতে না জানলে উঠান বাকা

Solution

Correct Answer: Option C

⇒ সঠিক উত্তর: এক হাতে তালি বাজে না।
⇒ আক্ষরিকভাবে বাক্যটির অর্থ হলো— একটি ঝগড়া (quarrel) তৈরি করতে অন্তত দুজন (two) মানুষের প্রয়োজন হয়।
⇒ একা একা কখনো ঝগড়া বা বিবাদ করা সম্ভব নয়। অর্থাৎ কোনো বিবাদ বা দ্বন্দ্বের জন্য কেবল এক পক্ষ দায়ী থাকে না, উভয় পক্ষেরই কিছু না কিছু ভূমিকা থাকে।
⇒ বাংলায় এই পরিস্থিতিটি বোঝাতে সবচেয়ে উপযুক্ত এবং প্রচলিত প্রবাদটি হলো "এক হাতে তালি বাজে না"।
⇒ অন্যান্য অপশনগুলোর ইংরেজি প্রবাদগুলো জেনে রাখা ভালো: বিপদ কখনো একা আসে না (Misfortunes never come alone), এক মাঘে শীত যায় না (One swallow does not make a summer), নাচতে না জানলে উঠান বাঁকা (A bad workman quarrels with his tools)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions