"মধুপ"- সমাসবদ্ধ পদটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?

A অলুক তৎপুরুষ

B ষষ্ঠী তৎপুরুষ

C অলুক ষষ্ঠী তৎপুরুষ

D উপপদ তৎপুরুষ

Solution

Correct Answer: Option D

"মধুপ"- সমাসবদ্ধ পদটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য- মধু পান করে যে। যেসব পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। অন্যান্য উদাহরণ- জলে চরে যা- জলচর, জল দেয় যে- জলদ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions