- বর্গী শব্দ এসেছে ফারসি ‘বারগিস’ থেকে যার অর্থ- প্রাচীন মারাঠা যোদ্ধা। - মারাঠি ধনগর জাতীয় লোকেরা ছিল অশ্বারোহী। - তারা অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি সাত হাত লম্বা বর্শা নিয়ে বের হতো। - এই বরশাকে মারাঠি ভাষায় বরচি বলা হতো। এই নাম থেকে ধনগরের মারাঠারা বারগির বা বর্গা ধনগর বা বর্গী নামে পরিচিতি পায়। - এরা ঘোড়া ও অস্ত্রশস্ত্র নিয়ে মুঘল সম্রাট আলিবর্দী খাঁর (১৭৪০- ৫৬) আমলে ১৭৪১ থেকে ১৭৫১ সাল পর্যন্ত বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিয়মিত অত্যাচার ও লুটতরাজ করত। - বারবার চেষ্টা সত্ত্বেও বর্গীদের প্রতিহত করতে সক্ষম না হলে শেষে তাদের সাথে সন্ধি করেন। - সন্ধি চুক্তি অনুসারে ছেড়ে দেন উড়িষ্যার অধিকার। - মারাঠি সৈন্যদলকেই বাংলায় "বর্গী" বলা হত, যা তাদের লুণ্ঠনপ্রিয় কার্যকলাপের জন্য পরিচিত ছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।