তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, পূর্বপদের শেষের ই-কার (ি) কিংবা ঈ-কারের (ী) পর পরপদে ই-কার (ি) কিংবা ঈ-কার (ী) থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার (ী) হয় এবং তা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। - যেমন: পরি + ঈক্ষা = পরীক্ষা (এখানে ই + ঈ = ঈ হয়েছে)। - একই নিয়মের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ: গিরি + ঈশ = গিরীশ অতি + ইব = অতীব শচী + ইন্দ্র = শচীন্দ্র।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।