স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
A কাজী সালাউদ্দিন
B শামীম কবির
C এস এ সুলতান
D জাকারিয়া পিন্টু
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
- রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আরও কিছু গুরুতর শারীরিক সমস্যা ধরা পড়ায় সেখানে তাঁকে সিসিইউতে রাখা হয়।
- ১৮ নভেম্বর ২০২৪ সকালে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।
- স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়।
- জাকারিয়া পিন্টুর অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ।
তথ্যসূত্র: প্রথম আলো।