Solution
Correct Answer: Option B
- কোলন ড্যাশ (:-) হলো কোলন (:) এবং ড্যাশ (—) এর সমন্বয়ে গঠিত একটি যতিচিহ্ন। এটি দেখতে বিসর্গের ডান পাশে একটি লম্বা রেখার মতো।
- সাধারণত উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন: 'পদ পাঁচ প্রকার:- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া'।
- কোলন ড্যাশ চিহ্নে এক সেকেন্ড থামার প্রয়োজন হয়।
- বাংলা ভাষায় ব্যবহৃত অন্যান্য কয়েকটি যতিচিহ্ন ও তাদের বিরতিকাল:
- কমা বা পাদচ্ছেদ (,): ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন (;): ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি (।), প্রশ্নবোধক চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!), কোলন (:), ড্যাশ (—): এক সেকেন্ড।
- হাইফেন (-) এবং ইলেক বা লোপ চিহ্ন ('): থামার কোনো প্রয়োজন নেই।