Solution
Correct Answer: Option B
- বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তিনি ১৮৪৭ সালে 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম বিরাম চিহ্নের সার্থক ব্যবহার শুরু করেন।
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা গদ্যে কিছুটা ছন্দ আনলেও সে গদ্য দূরন্বয়ী দোষে দুষ্ট ছিল।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশের মাধ্যমে তাকে সুবোধ্য ও শিল্পগুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যকে তিনি সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশ করতে সক্ষম করে তুলেছিলেন।
- তাঁর এই অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' হিসেবে অভিহিত করেছেন।