সরাসরি মূল কন্টেন্টে যান

'আমি-মরু-কবি-গাহি সেই বেদে বেদুঈনদের গান' -কাজী নজরুল ইসলাম রচিত পঙক্তিটিতে কবি আরও যে কয়টি যতিচিহ্ন ব্যবহার করেছিলন-

A) একটি (সঠিক উত্তর)
B) তিনটি
C) চারটি
D) একটিও নয়
সমাধান

সঠিক উত্তর: Option A

- উক্ত পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত।
- উল্লেখিত পঙক্তিটিতে কবি আরও একটি যতিচিহ্ন ব্যবহার করেছিলেন।
-  সঠিক পঙক্তিটি হলো: 'আমি-মরু-কবি-গাহি সেই বেদে বেদুঈনদের গান,'।

================ 
জীবন-বন্দনা
- কাজী নজরুল ইসলাম
গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি' ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভ'রে ফুলে-ফলে!
বন্য শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসলে হল সুন্দর কুসুমিতা মনোহারা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণী ল'য়ে।
এল দুর্জয় গতি-বেগ-সম যারা যাযাবর-শিশু
-তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যিশু-
যাহাদের চলা লেগে
উল্কার মত ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে!

খেয়াল-খুশীতে কাটি' অরণ্য রচিয়া অমরাবতী
যাহারা করিল ধ্বংস সাধপ্ন পুনঃ চঞ্চলমতি,
জীবন-আবেগে রুধিতে না পারি' যারা উদ্ধত-শির
লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু-নীর।
নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে,
পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে!
তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে
চ'লেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।
যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে
করিতেছে ফিরি, ভীম রণভূমে প্রান বাজি রেখে হারে।
আমি-মরু-কবি-গাহি সেই বেদে বেদুঈনদের গান,
যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব-অভিযান।
জীবনের আতিশয্যে যাহারা দারুন উগ্রসুখে
সাধ করে নিল গরল-পিয়ালা, বর্শা হানিল বুকে!
আষাঢ়ের গিরি-নিঃস্রাব-সম কোনো বাধা মানিল না,
বর্বর বলি' যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা,
কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,
তারি তরে ভাই গান রচে' যাই, বন্দনা করি তারে।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪৪ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
বাংলা সাহিত্য:
মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, সেলিনা হোসেন, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর, সুকান্ত ভট্টাচার্য, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৬ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
রিভিশন টেস্ট:
বিগত পরীক্ষা - ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ এর উপর রিভিশন পরীক্ষা
রুটিন দেখুন
Exam - 26 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
General Knowledge:
History of Bangladesh:
১৯৭১ সাল থেকে বর্তমান পর্যন্ত (অসহযোগ আন্দোলন ১৯৭১, স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ, সেক্টর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধের খেতাব, স্বাধীন বাংলাদের স্বীকৃতি ও মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস, ছাত্র-জনতার গণ- অভ্যুত্থান ২০২৪
Vocabulary (Synonym-Antonym, Spelling) - Z
রুটিন দেখুন
পরীক্ষা- ১৩ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
বাংলা সাহিত্যের বাজেয়াপ্তকৃত সাহিত্যকর্ম, বাংলা সাহিত্যের উৎসর্গকৃত সাহিত্যকর্ম, বিখ্যাত বাংলা গান, পত্রিকা / সাময়িকী ও সম্পাদক, বিখ্যাত পঙ্ক্তি ও বক্তা
ব্যাকরণ:
সংখ্যাবাচক শব্দ
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা – ১৩ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Anatomy-01:
• Cell Biology, Cell Division & Genetics Tissues of the Body. Skeletal System & Joints Muscular System, Dermatomes & Skin Cardiovascular System
রুটিন দেখুন