১৯৪৯ সালে গঠিত 'পূর্ব বাংলা ভাষা কমিটি''-এর সভাপতি কে ছিলেন?
A ধীরেন্দ্রনাথ দত্ত
B আবুল মনসুর আহমদ
C মওলানা আকরাম খাঁ
D অধ্যাপক আবুল কাশেম
Solution
Correct Answer: Option C
- ১৯৪৯ সালে পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে 'পূর্ব বাংলা ভাষা কমিটি' গঠন করে।
- এই কমিটির সভাপতি ছিলেন মওলানা আকরাম খাঁ। মওলানা আকরম খাঁ ছিলেন ১৯০৬ সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগের একজন অন্যতম প্রতিষ্ঠাতা।
- ১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি খেলাফত এবং অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
- ১৯২০ সালে ঢাকার আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি নিখিল ভারত খেলাফত আন্দোলন কমিটির সভাপতি নির্বাচিত হন।