নিচের কোনটি সংস্কৃত উপসর্গ?

A উপ

B অধি

C প্রতি

D বিনা

Solution

Correct Answer: Option B

বাংলা ভাষায় যেসব শব্দাংশ বা শব্দখণ্ড ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলা হয়। বাংলা ব্যাকরণে ব্যবহৃত এই উপসর্গগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়:
- খাঁটি বাংলা,
- সংস্কৃত বা তৎসম, এবং
- বিদেশি উপসর্গ

বাংলা ভাষায় নিজস্ব যে ২১টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে, সেগুলো হলো: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, এবং হা। এর মধ্যে আ, সু, বি, এবং নি—এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

অন্যদিকে, বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা ২০টি। এগুলো হলো: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, এবং আ।

এছাড়াও, দীর্ঘকাল ধরে আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন বিদেশি ভাষার কিছু উপসর্গ বাংলা ভাষায় প্রচলিত আছে। এই বিদেশি উপসর্গগুলোর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, যেমন—আরবিতে আম, খাস, লা, গর; ফারসিতে কার, দর, না, নিম; ইংরেজিতে হেড, সাব, ফুল, হাফ; এবং উর্দুতে হর অন্যতম।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৮৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
গণিত
পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনবস্তু, পরিসংখ্যান।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
Cost Accounting: ভূমিকা (Introduction)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions