Solution
Correct Answer: Option C
⇒ অধিকরণ কারক মূলত তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
⇒ যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য পদ অন্য কোনো ক্রিয়ার কাল বা সময় নির্ধারণ করে কিংবা একটি ক্রিয়ার সংগঠনের মাধ্যমে অন্য একটি ক্রিয়া সংঘটিত হওয়া বোঝায়, তবে তাকে ভাবাধিকরণ বলে।
⇒ ভাবাধিকরণে সর্বদা সপ্তমী বিভক্তি (এ, য়, তে) যুক্ত হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ও বলা হয়।
⇒ প্রদত্ত বাক্যে ‘সূর্যোদয়ে’ (সূর্যের উদয়) একটি ক্রিয়াবাচক বিশেষ্য। সূর্যের উদয় হওয়ার ফলেই অন্ধকার দূর হওয়ার কাজটি ঘটেছে। অর্থাৎ, একটি ক্রিয়ার (সূর্যোদয়) প্রভাবে অন্য ক্রিয়াটি (অন্ধকার দূরীভূত হওয়া) সম্পন্ন হয়েছে।
⇒ তাই এখানে ‘সূর্যোদয়ে’ পদটি ভাবাধিকরণ কারক। এটি শুধুই সময় নির্দেশ করছে না, বরং একটি ‘ভাব’ বা ‘ক্রিয়ার অবস্থা’ প্রকাশ করছে।