সমাজবিজ্ঞানের জনক কে?

A অগাস্ট কোৎ

B এমিল দুর্খাইম

C কার্ল মার্ক্স

D ম্যাক্স ওয়েবার

Solution

Correct Answer: Option A

ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ (Auguste Comte)-কে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মূল কারণসমূহ:
১. 'Sociology' শব্দের প্রবর্তক: তিনি সর্বপ্রথম 'Sociology' শব্দটি ব্যবহার করেন। পূর্বে তিনি একে 'Social Physics' বলতেন, কিন্তু ১৮৩৯ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'Cours de Philosophie Positive'-এ 'Sociology' শব্দটি চয়ন করেন।
২. প্রত্যক্ষবাদ (Positivism): তিনি সমাজকে কাল্পনিক বা ঐশ্বরিক ধারণার পরিবর্তে পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর বিজ্ঞানভিত্তিক পদ্ধতি বা প্রত্যক্ষবাদের মাধ্যমে ব্যাখ্যার ধারণা দেন।
৩. ত্রস্তর সূত্র (The Law of Three Stages): মানব সমাজের জ্ঞান ও চিন্তার বিবর্তনকে তিনি তিনটি স্তরে (ধর্মতাত্ত্বিক, অধিবিদ্যক এবং বিজ্ঞানভিত্তিক বা দৃষ্টিবাদী স্তর) ভাগ করেন।
৪. বিষয়বস্তু নির্ধারণ: তিনি সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিবিদ্যা (Social Statics) ও সামাজিক গতিবিদ্যা (Social Dynamics) - এই দুটি প্রধান ভাগে বিভক্ত করে অধ্যয়নের একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions