কোনটি কালবাচক ক্রিয়াবিশেষণ?

A তিনি এখানে এসেছেন

B একটু ঘুরে আসুন না

C যথাসময়ে সে হাজির হয়

D সে হাজির হয়েছিল

Solution

Correct Answer: Option C

বিভিন্ন ক্রিয়াবিশেষণঃ

ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। উদাহরণ:
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।

কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ কাজ সম্পাদনের কাল নির্দেশ করে।উদাহরণ:
- আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
- যথাসময়ে সে হাজির হয়।

স্থানবাচক ক্রিয়াবিশেষণ: কাজের স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। উদাহরণ:
- মিছিলটি সামনে এগিয়ে যায়।
- তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নেতিবাচক ক্রিয়াবিশেষণ: ‘না’, ‘নি’ ইত্যাদি দিয়ে ক্রিয়াপদের নেতিবাচক অবস্থা বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়াপদের পরে বসে। উদাহরণ:
- সে এখন যাবে না।
- তিনি বেড়াতে যাননি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions