বাংলাদেশ সংবিধানের ১২২ নং অনুচ্ছেদে ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সমূহ হলোঃ
- বাংলাদেশের নাগরিক হওয়া।
- বয়স আঠারো বৎসরের কম না হ।
- কোন আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত না হওয়া।
- সংশ্লিষ্ট ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হওয়া।
- ১৯৭২ সালের যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধে দণ্ডিত না হওয়া।
১২১ নং অনুচ্ছেদ : সংসদের নির্বাচনের জন্য প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার একটি করিয়া ভোটার-তালিকা থাকিবে এবং ধর্ম, জাত, বর্ণ ও নারী-পুরুষভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করিয়া কোন বিশেষ ভোটার-তালিকা প্রণয়ন করা যাইবে না।