Solution
Correct Answer: Option A
- G-7 এর ৫২তম বার্ষিক সম্মেলন ২০২৬ সালের ১৫-১৭ জুন ফ্রান্সের Haute-Savoie-এর Évian-les-Bains শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- ফ্রান্স ২০২৬ সালে G7 এর সভাপতিত্ব করছে।
- এর আগে ৫১তম G-7 বার্ষিক সম্মেলন ২০২৫ সালের ১৫-১৭ জুন কানাডার আলবার্টা প্রদেশের ক্যানানাসকিস (Kananaskis) শহরে অনুষ্ঠিত হয়েছে।
- কানাডা ২০২৫ সালে G7 এর সভাপতিত্ব করেছিল এবং সম্মেলনটির সভাপতিত্ব করেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
- ৫০তম G-7 সম্মেলন ২০২৪ সালের ১৩-১৫ জুন ইতালির ফাসানো (Fasano) শহরে অনুষ্ঠিত হয়েছিল।
- G7 এর সভাপতিত্ব প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে আবর্তিত হয়।
- ২০২৬ সালের সম্মেলনে ভারত, ব্রাজিল, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।