যে বাচ্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই প্রধান থাকে তাকে কোন বাচ্য বলে ?
A কর্মকর্তৃবাচ্য
B কর্তৃবাচ্য
C কর্মবাচ্য
D ভাববাচ্য
Solution
Correct Answer: Option D
ভাববাচ্য: - যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে ভাববাচ্য বলে। - ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। - ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়। যেমন- - আমার (কর্তায় ষষ্ঠী) খাওয়া হলো না। - আমাকে (কর্তায় দ্বিতীয়া) এখন যেতে হবে। - তোমার দ্বারা (কর্তায় তৃতীয়) এ কাজ হবে না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)