Solution
Correct Answer: Option C
- সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দেওয়া হয়েছে।
- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নারীদের বা তাঁদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ পদক বিতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস।
- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৪ উদ্যাপন ও বেগম রোকেয়া পদক বিতরণের জন্য অনুষ্ঠানটির আয়োজন করে।
- পদকজয়ীরা হলেন, শিক্ষাবিদ এবং অধিকার কর্মী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী তাসলিমা আখতার, বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ এবং নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন পারভিন হক।
- পুরস্কারপ্রাপ্ত নারীদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও চার লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর।