২৬ মার্চ ১৯৭১ এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন -

A বেতার/ রেডিওর মাধ্যমে

B ওয়্যারলেসের মাধ্যমে

C টেলিগ্রামের মাধ্যমে

D টেলিভিশনের মাধ্যমে

Solution

Correct Answer: Option B

আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চের শুরু থেকেই উত্তাল হয়ে উঠেছিলো ঢাকার রাজপথ। সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পরিস্থিতি হয়ে উঠে আরও উত্তেজনাপূর্ণ।

এমন পরিস্থিতিতে ঢাকায় এলেন সে সময়ের পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং ১৬ই মার্চ থেকে শুরু হলো মুজিব-ইয়াহিয়া বৈঠক।

আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি না হলেও ২৫শে মার্চ রাতে ঢাকায় শুরু হলো সামরিক অভিযান-বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ও রাজারবাগে পুলিশ লাইনে।

সৈয়দ বদরুল আহসান নিজের বই 'ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদার' গ্রন্থে লিখেছেন, "শেখ মুজিবের বড় মেয়ে হাসিনা জানিয়েছিলেন যে ২৫ মার্চে রাতে গুলির আওয়াজ শুরু হতেই মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে খবর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেন।"

এর মধ্যেই ২৬শে মার্চের প্রথম প্রহরে আটক হন শেখ মুজিবুর রহমান।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions