২০২৪ সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (International Women of Courage Award) অর্জন করেছেন কোন বাংলাদেশি?
A সঞ্চিতা বসু
B ফাওজিয়া করিম ফিরোজ
C শিরিন আখতার
D লতা কুমারী
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশি আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ সম্প্রতি ২০২৪ সালের আন্তর্জাতিক নারী সাহসী পুরস্কার (International Women of Courage Award) অর্জন করেছেন।
- তিনি তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন।
- বর্তমানে তিনি নিজস্ব আইন চেম্বারের প্রধান এবং ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (FLAD) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ফাওজিয়া করিম ফিরোজ প্রায় ৩,০০০ মামলায় গার্মেন্ট শ্রমিকদের পক্ষে লড়েছেন এবং বাংলাদেশ স্বাধীন গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন ফেডারেশন (BIGUF) এবং গৃহকর্মী নির্দেশিকাগুলি প্রতিষ্ঠায় সহায়তা করেছেন