বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম -

A ভয়েস অব লিবার্টি

B দ্যা স্পিচ

C ওরা ১১ জন

D স্টপ জেনোসাইড

Solution

Correct Answer: Option B

 বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’-তে এটি প্রথম প্রচার হয়। ১৯৭১-এর ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া সেই দৃপ্ত ভাষণ নিয়ে গুণী নির্মাতা ফাখরুল আরেফীন নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘দ্য স্পিচ’।  এই ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রস্তুতিপর্ব, সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা এবং অজানা ঘটনা—যেভাবে ভাষণটি রক্ষা করা গেল। এতে রয়েছে সাক্ষাৎকার, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, পুনঃচিত্রায়ণ ও পেপার ফুটেজ।

অন্যদিকে-
ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দেন, এই ছবির গল্পে সেই ঐতিহাসিক ভাষনের কিছু অংশ দেখানো হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions