প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল -
A ৮নং থিয়েটার রোড ,কলকাতা
B মেহেরপুরের বৈদ্যনাথ তলায়
C নয়াদিল্লিতে
D আগরতলায়
Solution
Correct Answer: Option A
বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের কার্যক্রম পরিচালিত হত কলকাতা থেকে। যুদ্ধের সময়ে ভারতের সামরিক বাহিনী অথবা বিদেশ দপ্তরও প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখত পশ্চিমবঙ্গের রাজধানী শহরের মাধ্যমেই। সেই প্রবাসী সরকারকে একটি ভবন দিয়েছিল ভারত সরকার। ৮ নম্বর থিয়েটার রোড, যার এখনকার নাম শেক্সপিয়ার সরণী, সেখানে বাড়িটি এখনও রয়েছে।