'তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না' - এই যৌগিক বাক্যটির সরল রূপ কী হবে?
A যদিও তাঁর টাকা আছে, তবুও তিনি দান করেন না
B তিনি ধনী এবং দান করেন না
C তাঁর টাকা থাকলেও তিনি দান করেন না
D টাকা থাকা সত্ত্বেও তিনি অদানশীল
Solution
Correct Answer: Option C
- যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য 'এবং, ও, কিন্তু, অথবা' ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে।
• উদাহরণ:
- যৌগিক বাক্য: তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।
- সরল বাক্য: তাঁর টাকা থাকলেও তিনি দান করেন না।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- যদিও তাঁর টাকা আছে, তবুও তিনি দান করেন না: এটি জটিল বাক্য, কারণ 'যদিও...তবুও' সাপেক্ষ শব্দ ব্যবহৃত হয়েছে।
- তিনি ধনী এবং দান করেন না: এটি একটি যৌগিক বাক্য।
- টাকা থাকা সত্ত্বেও তিনি অদানশীল: এটি সরল বাক্য হলেও, মূল বাক্যের ক্রিয়াপদ 'দান করেন না' পরিবর্তন করে 'অদানশীল' বিশেষণ করায় অপশন ৩-এর তুলনায় এটি কম মানানসই।
পরীক্ষা-১১৬
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-১১৪ ও পরীক্ষা-১১৫ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৮৪
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ৭৯, ৮০, ৮১, ৮২ ও ৮৩ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
• সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন