'ঙ' ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-

A উম্য

B উমো

C ইয়ো

D উঁয়ো

Solution

Correct Answer: Option D

আদুরে উঁয়ো আর তার মামাতো ভাই অনুস্বর
উঁয়ো-রা পাঁচ ভাই। ক খ গ ঘ আর ঙ। ঙ হলো ভাইদের মধ্যে সবথেকে ছোটো। খুব আদরের্। প্রতিদিন ঙ-র ভাইদের মধ্যে কেউ না কেউ হাটে যায়। সাথে যায় ঙ। শুধু কি সাথে যায়, যায় ভাইদের কাঁধে চেপে। সেকি আনন্দ তার। সে এক দেখার মতো ব্যাপার। সে ক-এর কাঁধে চাপে ‘ঙ্ক’ এমন করে, খ-এর কাঁধে ‘ঙ্খ’ এমন করে, গ-য়ের কাঁধে চাপে ‘ঙ্গ’ এমন করে আর ঘ-এর কাঁধে ‘ঙ্ঘ’। চার ভাইয়ের কাঁধে তার চাপা চাই-ই-চাই। এর কখনো ব্যতিক্রম হয় না। এমনি করেই সে হাটে যায়।

ক- বর্গের ক/খ/গ/ঘ-এর সঙ্গে নাসিক্য-ব্যঞ্জন যুক্ত হওয়ার সময়ে ওই বর্গের নাসিক্য ব্যঞ্জন ঙ-ই কেবল যুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে ঙ অবিকল্প; যেমন : অঙ্ক, সঙ্গ।

সন্ধির নিয়মে পূর্ব পদের শেষ বর্ণ ম হলে এবং পরপদের প্রথম বর্ণ ক/খ/গ/ঘ থাকলে সন্ধির নিয়মে ম-এর জায়গায় ঙ অথবা বিকল্পে অনুস্বর হয়ে থাকে; যেমন: অলম+কার = অলঙ্কার বিকল্পে অলংকার।
কিন্তু সাধিত শব্দের পূর্বপদে ম না থাকলে ক/খ/গ/ঘ-এর আগে অবিকল্প ঙ।

সন্ধির নিয়মে প্রথম শব্দের শেষ বর্ণ ম হলে এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ অন্তস্থ বর্ণ (য/র/ল/ব)কিংবা উষ্ম বর্ণ (শ/ষ/স)এবং হ হলে সন্ধির ফলে ম-এর জায়গায় অবিকল্প অনুস্বর হয়। যেমন: সংহতি, সংস্কার, সংযোগ।



অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions