অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করে কোন প্রতিষ্ঠান ?

A ECNEC

B NEC

C GED

D DPP

Solution

Correct Answer: Option A

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ইংরেজিঃ ECNEC - Executive Committee of National Economic Council) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে।
- বর্তমানে প্রধানমন্ত্রী একনেকের ( ECNEC ) সভাপতি এবং অর্থমন্ত্রী বিকল্প সভাপতি ।
- এখানে সদস্যদের মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী , শিক্ষামন্ত্রী ; খাদ্যমন্ত্রী ; পানিসম্পদ মন্ত্রী ; শিল্পমন্ত্রী ; বাণিজ্যমন্ত্রী ; ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী ; কৃষিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী । 
- এছাড়া যেসব মন্ত্রণালয়ের বিষয় কমিটিতে আলােচিত হয় সেসব দপ্তরের মন্ত্রীরাও সদস্য রয়েছে একনেকে ( ECNEC ) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions