ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্লাটফর্ম সরবরাহ করে?
সঠিক উত্তর: Option C
PaaS (Platform as a Service) – প্রোগ্রামারদের অ্যাপ্লিকেশন তৈরি, ডেপ্লয় ও পরিচালনার জন্য প্ল্যাটফর্ম প্রদান করে।
ক্লাউড কম্পিউটিং: এটি হলো ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানের সার্ভার থেকে ডেটা, সফটওয়্যার বা কম্পিউটিং রিসোর্স ভাড়া নিয়ে ব্যবহার করার প্রযুক্তি।
এর প্রধান তিনটি সার্ভিস মডেল হলো:
১. IaaS (Infrastructure as a Service): এই মডেলে ব্যবহারকারীকে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কের মতো কম্পিউটিং অবকাঠামো ভাড়া দেওয়া হয়।
২. PaaS (Platform as a Service): এটি প্রোগ্রামার বা ডেভেলপারদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা এবং পরিচালনা করতে পারে। এখানে প্ল্যাটফর্ম (যেমন: অপারেটিং সিস্টেম, ডেটাবেজ) সরবরাহ করা হয়, তাই ব্যবহারকারীকে অবকাঠামো নিয়ে ভাবতে হয় না।
৩. SaaS (Software as a Service): এই মডেলে ব্যবহারকারীকে সরাসরি ব্যবহারযোগ্য সফটওয়্যার সরবরাহ করা হয়। ব্যবহারকারী শুধু সফটওয়্যারটি ব্যবহার করেন, এর রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন হয় না।