প্রথমতো ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল না। তবে নিচের ব্যাখ্যা থেকে অপশন গুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি হিসবে রাশিয়াকে ধরতে পারি।
ফিনল্যান্ড উত্তর দিকে স্থলবেষ্টিত। উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত আছে। দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়, কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর বা ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল। এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো। ১৮০৯ সালে ফিনল্যান্ড একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসাবে রাশিয়ান সাম্রাজে অন্তর্ভূক্ত হয়। ১৯১৭ সালের ডিসেম্বরের ৬ তারিখে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৬৫
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
রিভিশন পরীক্ষা বিগত পরীক্ষা-৫৩,৫৪,৫৬,৫৭,৫৯,৬০,৬২,৬৩ এর টপিকের উপর রিভিশন পরীক্ষা।