ভারত শাসন বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে সর্বপ্রথম প্রণীত আইন কোনটি?
A রেগুলেটিং অ্যাক্ট
B ইলবার্ট বিল
C মর্লি-মিন্টো সংস্কার আইন
D মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন
Solution
Correct Answer: Option A
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং ভারতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ সালে ‘রেগুলেটিং অ্যাক্ট’ (Regulating Act) বা ‘নিয়ন্ত্রক আইন’ পাস করে।
- এটিই ছিল ভারতের শাসন ব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত প্রথম লিখিত আইন।
- এই আইনের মাধ্যমে ওয়ারেন হেস্টিংসকে বাংলার প্রথম গভর্নর জেনারেল করা হয়।