পদ্মা সেতু হয়ে ২৪ ডিসেম্বর চালু হতে যাওয়া ঢাকা-খুলনা রুটের নতুন ট্রেনের নাম কী?

A জাহানাবাদ এক্সপ্রেস

B খুলনা এক্সপ্রেস

C চিত্রা এক্সপ্রেস

D সুন্দরবন এক্সপ্রেস

Solution

Correct Answer: Option A

- ২৪ ডিসেম্বর পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে ঢাকা থেকে খুলনার পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে বেনাপোলের পথে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চালু হবে।
- এই রেলপথের ফলে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গিয়ে যাতায়াতের সময় মাত্র পৌনে চার ঘণ্টা হবে।
- রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নতুন ট্রেনযাত্রার উদ্বোধন করবেন।

- রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নতুন রেলপথ দিয়ে চলাচল করবে।
- এ ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধ সোমবার। বাকি ছয় দিন চলাচল করবে।
- দিনে দুইবার ঢাকা–খুলনা ও ঢাকা–বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি।

- বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করে।
- এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে প্রায় আট ঘণ্টার বেশি সময় লাগছে।
- অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা।
- এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে ৭ ঘণ্টা।

তথ্যসূত্র: প্রথম আলো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions