Solution
Correct Answer: Option A
‘মেলাঘর’ নামক স্থানটি আমাদের মহান স্বাধীনতাযুদ্ধের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত;
- এ স্থানটিকে মুক্তিযুদ্ধের ‘তীর্থপীঠ’ বলা হয়ে থাকে।
- এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে ত্রিপুরার সিপাইজলা জেলার অন্তর্গত একটি স্থান।
- মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের মধ্যে অন্যতম ২ নম্বর সেক্টর। ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালী নিয়ে গঠিত হয় এ সেক্টর। ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কুমিল্লা ও নোয়াখালীর ইপিআর বাহিনীর বাঙালি সদস্য এবং অসংখ্য ছাত্র-যুবক মুক্তিযোদ্ধাকে নিয়ে গঠিত হয় এ সেক্টরটি।
- এর সদর দফতর ছিল মেলাঘরে।
- লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ (পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল) ছিলেন সেই সেক্টরের কমান্ডার। মুক্তিযুদ্ধের কিংবদন্তিতুল্য ক্যাপ্টেন আবু তাহের অনেক মুক্তিযোদ্ধাকে এখানে গেরিলা প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
- ২ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের সব প্রশিক্ষণ, পরিকল্পনা, রসদ সরবরাহ করা হতো এ ‘মেলাঘর’ থেকে।