হস্তলিখিত মূল সংবিধানে গণ-পরিষদের কতজন সদস্য স্বক্ষর করেন?

A ৩০০

B ৩০২

C ৩৯৯

D ৩১০

Solution

Correct Answer: Option C

জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে নির্বাচিত মোট সদস্য ছিলেন ৪৬৯ জন। তাঁদের মধ্যে কয়েকজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন অযোগ্য ঘোষিত হন। ফলে ৪০৪ জন সদস্য নিয়ে গণপরিষদের কার্যক্রম শুরু হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্য সমন্বয়ে ড. কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। খসড়া সংবিধানের প্রথম পাঠ শুরু হয় ১৯ অক্টোবর এবং ১৯৭২ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকে। দ্বিতীয় পাঠ চলে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। তৃতীয় পাঠ শুরু হয় ৪ নভেম্বর এবং ৬৫টি সংশোধনীসহ তা অনুমোদন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।

- ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে গণপরিষদের সদস্যগণ হাতে লেখা সংবিধানের কপিতে স্বাক্ষর প্রদান করেন।
- সংবিধানে প্রথম স্বাক্ষর করেন - সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- হস্তলিখিত সংবিধানে মোট ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - আব্দুর রউফ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions